ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সিলেটে সাংবাদিকদের সমাবেশ

ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিন
×
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ২১:৫০

বার বার অভিযোগ উঠছে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টর্ন চিকিৎসকদের বিরুদ্ধে। কখনো রোগীর স্বজনদের কখনো বা কর্মচারীদেরও তারা মারধর করছেন। সর্বশেষ দুইজন সাংবাদিকের ওপরও তারা হামলা করেছেন। এর আগেও একাধিকার সাংবাদিকের ওপর হামলা করেন তারা। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আজ শনিবার সর্বস্তরের সাংবাদিকরা সিলেট শহীদ মিনারের সামনে সমাবেশ করেছেন। এসময় সাংবাদিক নেতারা বলেছেন, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারকে শেকলবন্দি করতেই দুজন সাংবাদিকের ওপর ন্যক্কারজনক হামলা করা হয়েছে। হামলার শিকার হওয়া সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদারকে চিকিৎসাও দেওয়া হয়নি। ঘটনার তিন দিন অতিবাহিত হলেও কর্তৃপক্ষ দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

নেতারা বলেন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। না হয় আন্দোলন চলবে। তারা সাংবাদিকদের ওপর হামলার বিচার এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরির আহ্বান জানিয়ে বলেন, কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের কারণে পুরো চিকিৎসক সমাজকে কলঙ্কিত করা হয়েছে। সমাবেশে সাংবাদিক সংগঠনের নেতারা ছাড়াও রাজনীতিবিদ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা এবং বিশিষ্ট ব্যক্তরা সংহতি প্রকাশ ও অংশগ্রহণ নেন।

সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে ও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সভাপতি মাহবুবুর রহমান রিপন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবির লিটন, অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ রনি প্রমুখ।

সমাবেশে সংহতি জানান, শাবিপ্রবি প্রেস ক্লাব, দক্ষিণ সুমরা, গোয়াইনঘাট ও বিশ্বনাথসহ বিভিন্ন উপজেলা প্রেসক্লাব, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, সিলেট কল্যাণ সংস্থা, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, দৈনিক সমকালের ব্যুরো প্রধান মুকিত রহমানী, দৈনিক উত্তর পূর্বের ভারপ্রাপ্ত সম্পাদক ফখরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মহসিন, চয়ন চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, ইমজা’র সাধারণ সম্পাদক আনিস রহমান, জেলা প্রেসক্লাবের সহসভাপতি সজল ঘোষ, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিম, তথ্য-প্রযুক্তি সম্পাদক আহমেদ জামিল, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র বিভাগীয় কমিটির সভাপতি বিলকিস আক্তার সুমি, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কাওসার চৌধুরী, অধ্যক্ষ মকসুদ আহমদ, কাজিরবাজার পত্রিকার বার্তা সম্পাদক সোয়েব বাসিত প্রমুখ।

আরও পড়ুন

×