ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

পাবনায় জোড়া খুনের ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে মামলা

পাবনায় জোড়া খুনের ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে মামলা
×
×

ফাইল ছবি

পাবনা অফিস

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ২২:৪০

পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুজনকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেলে নিহত শ্রমিক দল নেতা রিপন হোসেনের ভাই রুবেল হোসেন বাদী হয়ে আতাইকুলা থানায় মামলাটি দায়ের করেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রদীপ কুমার সাহা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুষ্পপাড়া হাটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় হাটের ইজারাদার ও পাবনা সদর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন শ্রমিক লীগের আহ্বায়ক আবদুস সালাম (৫৬) তার অস্থায়ী কার্যালয়ে বসে ছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ভাগনে ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন (৪০)।

হঠাৎ কয়েকজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত সেখানে এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আবদুস সালাম ও রিপন হোসেনের মৃত্যু হয়।

ঘটনার পর থেকে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। তবে মামলা দায়েরের সময় পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন

×