ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মির্জাপুরে ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

মির্জাপুরে ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
×
×

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ২১:১৬

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে প্রতিবারের মতো এবারও এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পেয়েছে। ৪১ জন শিক্ষার্থী এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

কলেজ সূত্র জানায়, এ বছর মির্জাপুর ক্যাডেট কলেজে ৫৮তম ব্যাচ চলে। এবার ৪১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এরা প্রত্যেকেই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে এবারও সবাই জিপিএ-৫ পেয়েছেন।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ বলেন, এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে ক্যাডেটদের একনিষ্ঠ অধ্যবসায়, কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকি, শিক্ষকবৃন্দের নিরলস প্রচেষ্টা ও সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের প্রেরণা ও আন্তরিক সহযোগিতা। 

তিনি এই সাফল্যে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানের এই কৃতিত্ব অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

×