ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

ভোলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
×
×

প্রতীকী ছবি

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১১:০৬

ভোলার লালমোহনে রবিউল (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নে রায়রাবাদ এলাকার নুর মিয়া হাওলাদার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রবিউল ওই এলাকার জাকির হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে রাত ১২টার দিকে নিজ বসতঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন তিনি। সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×