ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

তানোরে নতুন কুঁড়ি স্পোর্টসে ১ হাজার ৮২৯ খেলোয়াড়ের বাছাই শুরু

তানোরে নতুন কুঁড়ি স্পোর্টসে ১ হাজার ৮২৯ খেলোয়াড়ের বাছাই শুরু
×
×

তানোর উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান। ছবি: সমকাল

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১৫:৪৪

রাজশাহীর তানোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষে ১ হাজার ৮২৯ জন খেলোয়াড়ের বাছাই ও দল গঠন কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার দুই পৌরসভা ও সাত ইউনিয়নের ১০টি স্থানে ১০টি খেলায় এসব খেলোয়াড় বাছাই করা হবে।

রোববার বেলা ১১টায় তানোর উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান। একই সময়ে উপজেলার অন্য আটটি স্থানে সংশ্লিষ্ট বাস্তবায়ন কমিটির উদ্যোগে বাছাই কার্যক্রম শুরু হয়।

উপজেলার সাতটি ইউনিয়ন হলো কলমা, বাধাইড়, পাঁচন্দর, সরনজাই, তালন্দ, কামারগাঁ ও চাঁন্দুড়িয়া। এ ছাড়া তানোর ও মুন্ডুমালা পৌরসভায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, উপজেলা আইসিটি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সায়মা আঞ্জুমান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমির হামজা।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা, উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে অ্যাথলেটিকস, সাঁতার, ফুটবল, ক্রিকেট, মার্শাল আর্ট, দাবা, ব্যাডমিন্টন, কাবাডি, টেবিল টেনিস ও ভলিবল-এই ১০টি খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের লক্ষ্য, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশু-কিশোর খেলোয়াড় খুঁজে বের করা এবং তাদের ক্রীড়ানৈপুণ্য বিকাশের সুযোগ তৈরি করা।

আরও পড়ুন

×