পড়ে পাওয়া টাকার মালিকের খোঁজে মাইকিং
ছবি: সমকাল
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ | ০০:২৯
পলাশ উপজেলার ঘোড়াশালে হারিয়ে যাওয়া টাকার মালিককে খুঁজে পেতে মাইকিং করছেন কবির হোসেন নামে এক ব্যক্তি। গতকাল শুক্রবার ঘোড়াশাল বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে টাকার প্রকৃত মালিককে খুঁজতে দেখা যায় তাঁকে।
এ সময় কবির হোসেন জানান, তিনি একজন পাওয়ারলুম কারখানার শ্রমিক। পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নে তাঁর বাড়ি। ঘোড়াশাল যাওয়ার পথে কিছু টাকা পড়ে পান তিনি। টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করতে পারছেন না। মালিকের সন্ধান পাওয়ার জন্য মাইকিং করা ছাড়া আপাতত অন্য কোনো বিকল্প পথ খুঁজে না পেয়ে তিনি এই উদ্যোগ নিয়েছেন। তিনি নিজেই অটোরিকশা চালিয়ে মাইকিং করে যাচ্ছেন। তিনি জানান, প্রকৃত মালিক যেন টাকার সঠিক পরিমাণ ও প্রয়োজনীয় প্রমাণ দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেন, সে উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে।
হারানো টাকা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিতে কবির হোসেনের এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। প্রকৃত টাকার মালিককে ০১৭২০৯১১৯২৩ এই নম্বরে যোগাযোগ করতে বলেছেন তিনি।
- বিষয় :
- নরসিংদী