ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে ‘মার্চ ফর ইনসাফ’

হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে ‘মার্চ ফর ইনসাফ’
×
×

ছবি: ইনকিলাব মঞ্চের ফেসবুক

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ | ০০:৫৪

শহীদ ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন, শাপলা-পিলখানা ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম মহানগরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। গতকাল শুক্রবার জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে চেরাগী পাহাড় মোড় হয়ে জামালখান মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করেন। তারা ওসমান হাদি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তিসহ দাবিগুলো বাস্তবায়নের দাবি জানান।

ভারতে আটক হাদি হত্যার দুই অভিযুক্তকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে সমাবেশে ইনকিলাব মঞ্চেরে কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলে গেছেন। এ জন্য তাকে শহীদ হতে হয়েছে। তার হত্যার বিচার করা রাষ্ট্রের দায়িত্ব। সরকারের দায়িত্ব ভারতে আটক থাকা হাদি হত্যার দুই অভিযুক্তকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা।’

সমাবেশে সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার, মডেল ও অভিনেতা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

সমাবেশে ফাতিমা তাসনিম জুমা সাম্প্রতিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, আন্দোলনরত এক ছাত্রীকে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে বের করা হয়েছে এবং পুরুষ পুলিশ সদস্যরা ছাত্রীদের গায়ে হাত দিয়েছেন। এ ধরনের আচরণের পুনরাবৃত্তি গ্রহণযোগ্য নয়। পুলিশের এমন আচরণের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে। পুলিশকে এভাবে বল প্রয়োগে উৎসাহিত করা হচ্ছে কেন, সে প্রশ্নের জবাবও দিতে হবে।’

আরও পড়ুন

×