ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

দিনাজপুরে দুদকের জালে জনপ্রতিনিধিসহ ৬ জন

দিনাজপুরে দুদকের জালে জনপ্রতিনিধিসহ ৬ জন
×

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০৭:৪২

পাঁচটি ভুয়া প্রকল্প তৈরি করে ৬ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে এক জনপ্রতিনিধি ও পাঁচ সরকারি কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সমন্বিত দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে । 

বুধবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুদকের সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল তাদের আটক করে। 

আটক ছয়জন হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ নম্বর ঢোলারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন (নির্মল), ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম কিবরিয়া, ঠাকুরগাঁও সদর খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ রায়, ঠাকুরগাঁও জেলার গড়েয়াহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈদুল ইসলাম, ঠাকুরগাঁও সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন আহম্মদ ও ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম গোলাম মোস্তফা।

সমন্বিত দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, আটক ছয়জন পরস্পর যোগসাজস ও জালিয়াতিমূলকভাবে কাগজপত্র তৈরি করে অসৎ উদ্দেশ্যে ঠাকুরগাঁও জেলার মাহালিয়াহাট বাজার জামে মসজিদ, মাধবপুর উন্নয়ন যুব সংঘ, মাধবপুর ফোরকানিয়া মাদ্রাসা, মাধবপুর রামকৃষ্ণ মন্দির ও ব্যারিস্টার জামে মসজিদের নামে ৫টি প্রকল্পের ৬ মেট্রিক টন চাল আত্মসাৎ করেন, যার আনুমানিক মূল্য ২ লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আরও পড়ুন

×