রোহিঙ্গা ক্যাম্পে ডায়রিয়া রোধে সচেতনতাবিষয়ক রেডিও সংলাপ
রেডিও সংলাপে আমন্ত্রিতরা- সমকাল
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০৮:১৫ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ০৮:২৬
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ডায়রিয়া রোধে সচেতনতা তৈরিতে রেডিও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিসেফ, বাংলাদেশ বেতার, কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম এবং ডি-ডব্লিউ একাডেমির আয়োজনে বুধবার সকালে উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পে সিআইসি অফিস মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে রোহিঙ্গা ক্যাম্পের সাধারণ জনগোষ্ঠী, ইমাম, মাঝি, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
ডি ডব্লিউ একাডেমির প্রোগ্রাম অফিসার মাফিয়া মুক্তার সঞ্চালনায় সংলাপে স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ বেতার কক্সবাজারের আঞ্চলিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফখরুল করিম। প্রধান অতিথি ছিলেন ক্যাম্প ৭ এর ইনচার্জ শেখ হাফিজুল ইসলাম। এ সময় ডায়রিয়া বিষয়ে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে হেলথ কো-অর্ডিনেটর ডা. আবু তোহা, বিশ্ব স্ব্যাস্থ্য সংস্থার টেকনিক্যাল সাপোর্ট অফিসার ডা. উম্মে আসমা আবসারী, ক্যাম্প ৭ এর ব্রাকের ডেপুটি টিম লিডার সুভাশ চন্দ্র শীল, বাংলাদেশ বেতারের সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
সংলাপে অংশ নেওয়া অতিথিরা বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারাচ্ছে অনেকে, আমাদের একটু সচেতনতায় মৃত্যু রোধ করা সম্ভব।
