রাজশাহীতে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
প্রতীকী ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ১০:২০
রাজশাহী নগরীতে ছুরিকাঘাতে ফাহিম (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।
বুধবার বিকেলে নগরীর শাহমখদুম থানা এলাকার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যংকের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম পবা নতুনপাড়া এলাকার মোস্তফার ছেলে। তিনি নগরীর বরেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, বিকেলে দু'জন ছেলে ও দু'জন মেয়ে ফাহিমদের বাড়ির সামনে বসে আড্ডা দিচ্ছিল। ওই সময় দুই বন্ধু- যুবরাজ ও সৈকতকে নিয়ে ফাহিম সেখানে গিয়ে তারা কী করছে জানতে চায়। এনিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে অজ্ঞাত চারজনের একজন ফাহিম ও যুবরাজকে ছুরিকাঘাত করে। এরপরই ওই চারজন পালিয়ে যায়। পরে ফাহিম ও যুবরাজকে হাসাপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ফাহিম মারা যায়। আহত যুবরাজের জখমও গুরুতর।
তিনি আরো জানান, এই ঘটনায় অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ফাহিমের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আহত যুবরাজকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে।
- বিষয় :
- ছুরিকাঘাতে হত্যা
- কলেজছাত্র খুন
- হত্যা
- খুন
