ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

বরিশালে জেএমবির আঞ্চলিক কমান্ডার গ্রেপ্তার

বরিশালে জেএমবির আঞ্চলিক কমান্ডার গ্রেপ্তার
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ১০:৪৪

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বরিশাল আঞ্চলিক কমান্ডার আলি আকবরকে (৩৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। 

মঙ্গলবার রাতে বাবুগঞ্জ উপজেলার গজারিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে জেএমবির শরীয়তপুর জেলার আঞ্চলিক কমান্ডার বলে র‌্যাব-৮ জানিয়েছে। আকবর শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা গ্রামের ফয়জল হকের ছেলে।

র‌্যাব-৮ জানায়, ২০১৪ সালে নারায়ণগঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আকবরের সঙ্গে জেএমবির শীর্ষ নেতা তরিকুল ইসলাম ওরফে সাকিবের যোগাযোগ হয়। 

পরে সে জেএমবির কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। উগ্রপন্থি কার্যক্রম চালানোর জন্য গোপনে বরিশালে এসেছিল আকবর। তার কাছ থেকে উগ্রপন্থি লিফলেট ও বই উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

×