ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

গাইবান্ধা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

গাইবান্ধা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
×

গ্রেপ্তার দীপক কুমার -সংগৃহীত ছবি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২০ | ০৮:০৫ | আপডেট: ২০ নভেম্বর ২০২০ | ০৮:০৭

গাইবান্ধা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে জেলা শহরের বাড়িধারা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজুর রহমান জানান, ২০১৪ সালে ঢাকার আদালতের এক মামলায় ঢাকা যুগ্ম মহানগর দায়রা জজ আদালত দীপক কুমার পালকে এক বছরের সাজা দেন। তবে তিনি আদালতে আত্মসমর্পণ না করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

ওসি জানান, কারাদণ্ডপ্রাপ্ত দীপক কুমার পাল গাইবান্ধা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি জেলা শহরের আদর্শ কলেজ সংলগ্ন (বাড়িধাড়া) এলাকার দেবেন্দ্র নাথ পালের ছেলে। এছাড়া দীপক কুমার পাল গাইবান্ধা থেকে প্রকাশিত দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকও।

আরও পড়ুন

×