ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কিশোরগঞ্জে উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় বিষয়ে সেমিনার

কিশোরগঞ্জে উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় বিষয়ে সেমিনার
×

সেমিনারে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ- সমকাল

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ০৩:০৪

কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সোমবার ‘উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভেঅকেট এম, এ আফজল, মুক্তিযোদ্ধা ইউনিটের সাবে কমান্ডার মো, আসাদ উল্লাহ, উপ-পরিচালক ইসলামী ফাউন্ডেশন মো. ফারুক আহমেন, পাগলা মসজিদের খতিব মাওলানা মো. আশরাফ আলী, শহীদী মসজিদের মোয়াদ্দিস মাওলানা মো. সফিকুর রহমান জালালাবাদী, কাউন্টার টেরিরিজম ইউনিটের সদস্য অতিরিক্ত পুলিশ সুুপার এস এম জাহাঙ্গীর হাসান প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম। জাতীয় ও আর্ন্তজাতিক চক্র দেশের যুব সমাজেকে ধর্মের অপব্যাখা দিয়ে উগ্রবাদ ও জঙ্গিবাদে সম্পৃক্ত করছে। তাই কিছুদিন আগে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিতে চেয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জনগণের সহায়তায় তা নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনো নির্মূল হয়নি। তাই সকলকে উগ্রবাদ ও জঙ্গিবাদের পাশপাশি সকল অশুভ শক্তির বিরুদ্ধে কাজ করতে হবে।

সেমিনারে আরও বলা হয়, ঈদের দিন শোলাকিয়ায় জঙ্গি হামলায় প্রমাণ করেছে জঙ্গিরা কত ভয়াবহ। সেদিনের হামলায় দুইজন পুলিশ সদস্য ও একজন নারীকে জীবন দিতে হয়েছে। তাই এসব জঙ্গি নির্মূলে আজকের সেমিনারটি কাজে লাগবে এবং এ সেমিনার থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে জঙ্গি নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবদান রাখতে পারবে।

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আয়োজনে সেমিনারে জেলায় কর্মরত আড়াইশ' আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সদস্য এবং জেরার দুইশতাধিক আলেম-ওলামা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

×