কসবায় ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ০৫:১০ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ | ০৭:১৯
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ধলাই মিয়া (৬৫) নামে এক ব্যক্তি মারা যান। নিহত ধলাই মিয়া হবিগঞ্জ সদর উপজেলার বুবলাখাল এলাকার বাসিন্দা।
এর আগে গত শনিবার বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তারা হরিজন (৪৫) নামে আহত এক ব্যক্তি মারা যান। তারা হরিজনের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম উপজেলায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নিয়ে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এপপ্রেস এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এপপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত এবং শতাধিক যাত্রী আহত হন।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- কসবা
- ট্রেন দুর্ঘটনা