ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

গাজীপুর থেকে অপহৃত শিশু কক্সবাজারে উদ্ধার

গাজীপুর থেকে অপহৃত শিশু কক্সবাজারে উদ্ধার
×

কক্সবাজার অফিস

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ০৮:২৯

গাজীপুর থেকে অপহৃত শিশু মুস্তাকিম আলম জয়কে কক্সবাজার থেকে উদ্ধার করেছে টুরিষ্ট পুলিশ। সোমবার দুপুরে কক্সবাজার সৈকত এলাকার হোটেল মিডিয়ার সামনে থেকে তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় অপহরণকারী চক্রের তিন সদস্যকেও পুলিশ আটক করেছে।

কক্সবাজার টুরিষ্ট পুলিশের ইন্সপেক্টর তারেক সমকালকে জানান, গাজীপুরের কোনাবাড়ি এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে পিএসসি পরীক্ষার্থী মুস্তাকিম আলম জয় রোববার পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে অপহৃত হয়। পরে অপহরণকারীরা জয়কে ছেড়ে দিতে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। জাহাঙ্গীর আলমের অভিযোগের ভিত্তিতে কোনাবাড়ি থানা পুলিশ অপহরণকারীদের লোকেশন সনাক্ত করে কক্সবাজার টুরিষ্ট পুলিশকে বিষয়টি জানায়। পরে সোমবার দুপুরে শিশু মুস্তাকিম আলম জয়কে উদ্ধার করে পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, অপহরণকারী চক্রের তিন সদস্য জাহাঙ্গীর আলমের দোকান কর্মচারী শান্ত, তার বন্ধু লিটন, হৃদয় ও মাইক্রো চালক মিজানকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

×