ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

অভয়নগরে অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার

অভয়নগরে অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার
×

নওয়াপাড়া(যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ০৩:১৮

 যশোরের অভয়নগর অজ্ঞাত পরিচয় এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে  রেলওয়ে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার মশরহাটী গ্রামের রেললাইনের কালভার্টের নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

পরে ময়নাতদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে শ্রমিকরা নদীর ঘাটে কাজ করতে যাওয়ার সময় রেললাইনের কালভার্টের নিচে লাশটি পড়ে থাকতে দেখলে পুলিশে খবর দেয়। পরে দুপুর একটায় পুলিশ লাশটি উদ্ধার করে।

জিআরপি পুলিশের উপ-পরিদর্শক তারিকুল ইসলাম জানান, নিহতের মাথা ও ঘাড়ে আঘাতের চিহৃ ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ওই নারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। 

আরও পড়ুন

×