মঠবাড়িয়ায় কেন্দ্র সচিবকে অব্যাহতি, ২ পরিদর্শক বহিষ্কার
ফাইল ছবি
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ০৪:৩৮ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ | ০৫:০৭
পিরোজপুরের মঠবাড়িয়ায় সমাপনী ও এবতেদায়ী পরীক্ষায় টিকিকাটা আ. ওহাব মহিলা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে অনিয়মসহ অসদুপায় অবলম্বনের অভিযোগে কেন্দ্র সচিবকে অব্যাহতি ও দুই কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ বিশ্বপরিচয় ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস তাদের বহিষ্কার করেন।
বহিষ্কৃতরা হলেন- ওই কেন্দ্রের সচিব অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেন এবং সহকারী শিক্ষক মো. মাহবুবুর রহমান ও জুনিয়র শিক্ষক মো.আবুল কালাম। ওই কক্ষে ৩৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, কেন্দ্র সচিবের যোগসাজসে ওই দুই কক্ষ পরিদর্শক তিনদিন ধরে নাম পরিবর্তন করে একই কক্ষে দায়িত্ব পালন করছেন। অনিয়মের কথা স্বীকার করলে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং পরিদর্শকদের বহিষ্কার করা হয়।