ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে লবণের কোনও সংকট নেই: বিভাগীয় কমিশনার

বরিশালে লবণের কোনও সংকট নেই: বিভাগীয় কমিশনার
×

প্রেস কনফারেন্সে বরিশাল বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরী- সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ০৭:২৩

বরিশালে লবণের কোনও সংকট নেই বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরী।

লবণের দাম বেড়ে যাওয়ার গুজব ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এক প্রেস কনফারেন্সে একথা জানান তিনি।

বিভাগীয় ক‌মিশনার ইয়া‌মিন চৌধুরী ব‌লেন, ব‌রিশাল বিভা‌গে লব‌ণের কোনও সংকট নেই। তি‌নি গুজ‌বেবিশ্বাস না কর‌তে সর্ব-সাধার‌ণের প্র‌তি আহ্বান জা‌নি‌য়ে‌ছেন।

এদিকে বরিশালের জেলা প্রশাসক এস. এম. অজিয়ার রহমান সমকালকে বলেন, ‘লবণের কোন সংকট নেই। গুজব ছড়িয়ে একটি মহল ফায়দা লুটতে চাইছে। এ অসাধু মহলের বিরুদ্ধে অভিযান চালাতে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে।’

আরও পড়ুন

×