ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

চট্টগ্রামে সংবাদ সম্মেলন

এবার বিজয় মেলা হবে না, তবে জ্বলবে বিজয়শিখা

এবার বিজয় মেলা হবে না, তবে জ্বলবে বিজয়শিখা
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০ | ১১:০৭

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বন্দরনগরী চট্টগ্রামে এবার হচ্ছে না মুক্তিযুদ্ধের বিজয় মেলা। তবে স্ব্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সংক্ষিপ্ত কর্মসূচি পালন করবে বিজয় মেলা পরিষদ। 

বুধবার বেলা ৩টায় নগরের এম এ আজিজ স্টেডিয়ামের গোল চত্বরে মুক্তিযুদ্ধের বিজয়শিখা প্রজ্বালন ও সংগঠনের পতাকা উত্তোলন করা হবে। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয় জানান বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছ।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয় মেলার কো-চেয়ারম্যান নঈদ উদ্দিন চৌধুরী, হাসিনা মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ, জাহাঙ্গীর আলম, পাল্টু লাল সাহা, যুগ্ম মহাসচিব সৈয়দ মাহমুদুল হক, ফরিদ মাহমুদ, প্রদীপ খাস্তগীর, শেখ নাছির আহমেদ, আবুল হোসেন আবু, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান তারেক, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর প্রমুখ।


আরও পড়ুন

×