ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মাদারীপুরে সড়কে ঝরল দুই প্রাণ

মাদারীপুরে সড়কে ঝরল দুই প্রাণ
×

মাদারীপুর প্র‌তি‌নি‌ধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০ | ০৫:৪৫

মাদারীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে ভ্যানচালকসহ দু'জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে মাদারীপুরের মস্তফাপুর টেক্সটাইল মিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নে মজনু বেপারির ছেলে ও ভ্যানচালক অহিদুল (২৮) এবং একই ইউনিয়নে চতুরপাড়া গ্রামের মৃত মজিবর মাতুব্বরের স্ত্রী রাশেদা বেগম (৪৫)।

স্থানীয়রা জানায়, মাওয়া হতে বরিশালগামী বিএমএফ পরিবহণের যাত্রীবাহি বাসটি মাদারীপুরের মস্তফাপুর টেক্সটাইল মিল সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভ্যানের যাত্রী রাশেদা বেগমের মৃত্যু হয়। অহিদুলকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

হাইওয়ে পুলিশের কর্মকর্তা সৈয়দ আবদুল্লা ঘটনা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। পরিবহণের যাত্রীদের কিছু হয়নি। তবে চালক পলাতক রয়েছেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

আরও পড়ুন

×