ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ,১৪৬ যাত্রীকে জরিমানা

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ,১৪৬ যাত্রীকে জরিমানা
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০৮:৩৬

বিনা টিকিটে ভ্রমণের দায়ে ট্রেনের ১৪৬ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। গত বুধবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পাঁচটি ট্রেনে বিশেষ অভিযানের মাধ্যমে যাত্রীদের টিকিট চেক করা হয়। এ সময় তারা কোন টিকিট দেখাতে পারেননি। ফলে তাদের কাছ থেকে ভাড়াসহ প্রায় ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মো. আনসার আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছূ যাত্রী রয়েছে যারা টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ করেন। বিনা টিকিটে যাতে কেউ ট্রেন ভ্রমণ করতে না পারেন সেজন্য এই চেকিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ বন্ধ করা হবে। বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ ৪৩ হাজার ৭৪৫ টাকা এবং জরিমানা বাবদ ৪০ হাজার ৫৭৫ টাকা আদায় করা হয়। 

আরও পড়ুন

×