ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

চট্টগ্রামে পাসপোর্ট করতে গিয়ে দুই রোহিঙ্গা গ্রেপ্তার

চট্টগ্রামে পাসপোর্ট করতে গিয়ে দুই রোহিঙ্গা গ্রেপ্তার
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০৯:১৪

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে  বৃহস্পতিবারও মো. শাহ নামে এক রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে তোলা হলে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে বুধবার অহিদা নামে এক রোহিঙ্গা নারী ও তার সহযোগী সিরাজুল ইসলামকে পাসপোর্ট অফিস থেকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, পাসপোর্ট করতে গিয়ে মো. শাহ নামে এক রোহিঙ্গাকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়। পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোহিঙ্গা নাগরিক মো. শাহ কাউন্টার থেকে কাগজপত্র জমা দিয়ে আবেদনপত্র নেন। এরপর সন্দেহ হলে তার ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়। সেটি রোহিঙ্গা সার্ভারের সঙ্গে মিলিয়ে দেখা হয়। সেখানে মিলে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আইনি ব্যবস্থা নিতে পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক আইয়ুব আলী পাঁচলাইশ থানায় লিখিত অভিযোগ করেন। 

এ ঘটনায় প্রতারণা ও জালিয়াতির মামলা রেকর্ড করে তাদের আদালতে হাজির করে পুলিশ। দুটি ঘটনায় পৃথক মামলা হয়েছে নগরীর পাঁচলাইশ থানায়।

আরও পড়ুন

×