ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

চড়ের প্রতিশোধ নিতে বন্ধুকে খুন

চড়ের প্রতিশোধ নিতে বন্ধুকে খুন
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০৯:২৪

এক চড়ের মূল্য একটি প্রাণ। ১৮ বছরের তরুণ ইরফান আহমেদ চার দিন আগে তার বন্ধু মো. সাদ্দামকে একটি চড় মেরেছিল। এর প্রতিশোধ নিতে ছুরিকাঘাতে বন্ধুকে খুনই করে ফেলল সাদ্দাম। 

বৃহস্পতিবার নগরীর হালিশহরের বড়পোল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত সাদ্দামকে ছুরিসহ গ্রেফতার করেছে। ইরফান হালিশহরের মইন্যাপাড়া এলাকার মো. ইদ্রিসের ছেলে। নগরীর মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল সে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বলেন, বিকেলে গুরুতর আহত অবস্থায় ইরফানকে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পেটে ছুরির আঘাত রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

হালিশহর থানার ওসি এস এম ওবায়দুর রহমান বলেন, রাস্তায় দেখা হলে ইরফানকে কর্কশভাবে ডাক দেয় সাদ্দাম। এ কারণে সেদিন সাদ্দামকে থাপ্পড় মেরেছিল ইরফান। এতে সে ক্ষিপ্ত হয়। চড় খাওয়ার পর দিন থেকে ছুরি কিনে নিয়ে ঘুরছিল এবং ঘটনার দিন দুপুরে বড়পোল পিডিবি অফিস এলাকায় আড়ং শোরুমের পাশে দেখা পেয়ে ইরফানকে ছুরিকাঘাত করে সাদ্দাম।

আরও পড়ুন

×