ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

টেকনাফে রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার

টেকনাফে রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার
×

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ | ১১:১৬

কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ হাসান (৩২) নামে এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসান টেকনাফের নয়াপাড়া শরনাথী শিবিরের সি ব্লকের আব্দুস সালামের ছেলে। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে টেকনাফ স্থল বন্দরের পাশে ১৪ নম্বর ব্রিজের উত্তরে রাস্তার পশ্চিমে জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজারে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিহতের পরিবারের দাবি, রোহিঙ্গা সন্ত্রাসী জকিরসহ তার দলের সদস্যরা ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ হাসানকে হত্যা করে। হাসান মাদক ও মানব পাচারসহ বিভিন্ন অপরাধের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে আসছিল। এর আগেও সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যার চেষ্টা করে।

আরও পড়ুন

×