ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

হিযবুত তাহরীর চট্টগ্রাম মহানগর প্রধানসহ গ্রেফতার ১৫

হিযবুত তাহরীর চট্টগ্রাম মহানগর প্রধানসহ গ্রেফতার ১৫
×

গ্রেফতারদের কয়েকজন -সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০১:০৬ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ | ০১:২২

চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের মহানগর প্রধানসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ প্রচারপত্র, নগদ দুই লাখ ৮২ হাজার টাকা, দুটি ল্যাপটপ, ইলেক্ট্রনিক ডিভাইস, সংগঠনের গঠনতন্ত্র ও ট্রেনিং ম্যানুয়াল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত সিএমপির দক্ষিণ জোন নগরীর আন্দরিকল্লা শাহী জামে মসজিদ, চান্দগাঁও আবাসিক এলাকা, বায়েজিদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার সকালে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার (অপরাধ) আমেনা বেগম।

গ্রেফতাররা হলেন- ওয়ালিদ ইবনে নাজিম (১৮), ইমতিয়াজ ইমাইল (২৫), আবদুল্লাহ আল মাহফুজ (৩০), আবুল মোহাম্মদ এরশাদুল আলম (৩৯), নাছির উদ্দিন চৌধুরী (২২০, নাজমুল হুদা (২৭), লোকমান গণি (২৯), মো. করিম (২৭), আবদুল্লাহ আল মুনিম (২২), কামরুল হাসান রানা (২০), আরিফুল ইসলাম (২০), আজিম উদ্দিন (৩১), আজিমুল হুদা (২৪), ফারহান বিন ফরিদ (২৩) ও মো. সম্রাট (২২)।

অতিরিক্ত কমিশনার (অপরাধ) আমেনা বেগম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি এখনও সক্রিয়। গ্রেফতার হওয়াদের মধ্যে অনেকেই শিক্ষার্থী। তাদের পরিবারের সদস্যরা জানত, তারা বিভিন্ন বিষয়ের কোচিং করার জন্য বাসা থেকে বের হচ্ছে। কিন্তু তারা হিযবুতের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল।

আরও পড়ুন

×