ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

নাটোরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
×

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০৩:০৩

নাটোরের নলডাঙ্গায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপরে উপজেলার বাসুদেবপুর পাঙ্গাল রেলসেতু এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে পাঙ্গাল রেলসেতু এলাকায় রেল লাইনের পাশের খালে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে দুপুরে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

×