ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

নাটোরে দেড় শতাধিক বাদুর নিধনের অপরাধে আদিবাসীর কারাদণ্ড

নাটোরে দেড় শতাধিক বাদুর নিধনের অপরাধে আদিবাসীর  কারাদণ্ড
×

জব্দকৃত বাদুরসহ আটককৃত অমল সরদার

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০৫:৪৫

নাটোরে দেড় শতাধিক বাদুর নিধনের অপরাধে অমল সরদার (৫৫) নামে এক আদিবাসীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে সদর উপজেলার চাঁদপুর এলাকা থেকে মৃত বাদুরগুলি উদ্ধার ও অমল সরদারকে আটক করে হাইওয়ে পুলিশ। অমল সরদার যশোরের চৌগাছা উপজেলার কংসাদিপুর গ্রামের মৃত সূর্য সরদারের ছেলে। 

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসমিনা খাতুন ও ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি বস্তা ও ব্যাগসহ সন্দেহভাজন হিসেবে অমল সরদারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জব্দকৃত ব্যাগ ও বস্তা থেকে ১৬০ টি মৃত বাদুর উদ্ধার করা হয়। অমল বাদুরগুলো আদিবাসীদের কাছে ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি করতো বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, অমল সরদার শনিবার রাতে জাল দিয়ে ১৬০টি বড় বাদুর শিকার ও পরে হত্যা করে। রোববার মৃত বাদুরগুলি বস্তাবন্দী করে নিয়ে যাওয়ার সময় হাইওয়ে পুলিশের একটি দল ওই বাদুরসহ অমলকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসমিনা খাতুন ২০১২ সালের বণ্যপ্রাণী সংরক্ষণ আইনের ৩৪ (খ) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

এ সময় সেখানে রাজশাহী রেঞ্জের বণ্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত বাদুরগুলো মাটিতে গর্ত করে কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হয়।

আরও পড়ুন

×