ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

চট্টগ্রাম থেকে অপহৃত শিশু কুমিল্লায় উদ্ধার

চট্টগ্রাম থেকে অপহৃত শিশু কুমিল্লায় উদ্ধার
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০৯:২৪

চট্টগ্রাম নগরী থেকে অপহৃত এক শিশুকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার কুমিল্লার লাকসাম উপজেলার ঘাটার নোয়াগা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকেও গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মো. রায়হান ও তার স্ত্রী সুমি আক্তারের বাড়ি লাকসাম হলেও থাকতেন চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায়।

শনিবার আকবরশাহ থানার বিশ্ব কলোনি এলাকা থেকে রিনা আক্তারের ছেলে সাখাওয়াত হোসেন ইফাজকে(৮) অপহরণ করা হয়। তার বাবার প্রয়াত ইউসুফ।

আকবরশাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান ভূঁঈয়া জানান, মায়ের সঙ্গে বিশ্ব কলোনির কবরস্থান লেইনে থাকতো ইফাজ। শনিবার তার মায়ের পূর্ব পরিচিত সিএনজিঅটোরিকশা চালক রায়হান তাদের বাসায় আসেন। পরে মাঠে খেলার সময় ইফাজকে প্রলোভন দেখিয়ে কুমিল্লার লাকসাম নিয়ে যান তিনি।

তিনি জানান, সেখান থেকে ইফাজের মাকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না পেলে শিশুটিকে হত্যারও হুমকি দেন রায়হান। ওইদিন তার মা থানায় অভিযোগ করেন।

ওসি জানান, পুলিশ তদন্তে নেমে লাকসাম থেকে শিশুটিকে উদ্ধার এবং রায়হান ও তার স্ত্রী সুমিকে গ্রেফতার করে চট্টগ্রামে নিয়ে আসে। রায়হানের বিরুদ্ধে লাকসাম থানায় অস্ত্র, চুরি, ডাকাতিসহ কয়েকটি মামলা আছে।

আরও পড়ুন

×