ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

দিরাইয়ে ঝোপ থেকে নবজাতক উদ্ধার

দিরাইয়ে ঝোপ থেকে নবজাতক উদ্ধার
×

ছবি: সমকাল

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০৯:৫৩

সুনামগঞ্জের দিরাইয়ে সড়কের পাশের ঝোপ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার একটি সড়কের পাশ থেকে এই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিরাই থানা পুলিশ। রোববার সকালে ওই কন্যাশিশুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জগদল গ্রামের তারিক মিয়ার স্ত্রী পরিচয়ে কলি বেগম নামে এক অন্তঃসত্ত্বা নারী দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রাত ৯টার দিকে হাসপাতালের সেবিকা শামীমা আক্তারের সহযোগিতায় ওই নারী কন্যাসন্তানের জন্ম দেন। সন্তান প্রসবের পর ডাক্তার ও নার্স চলে গেলে কিছুক্ষণ পরে কাউকে না জানিয়েই নবজাতক সন্তানসহ ওই নারী পালিয়ে যান। রাতে হাসপাতাল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মজলিশপুর গ্রামের সড়কের পাশের ঝোপ থেকে নবজাতককে উদ্ধার করে পুলিশ।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুমন রায় চৌধুরী জানান, সকালে নবজাতকটিকে দেখে চিনতে পারেন সেবিকা শামীমা আক্তার। পরে দেখা যায় রাতে প্রসব হওয়া সন্তান ও তার পরিবারের লোকজন হাসপাতালে নেই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান জানান, ওই সময়ের সিসিটিভির ফুটেজ পাওয়া যাচ্ছে না। শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নাভিতে ক্লিপ লাগানো আছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল জানান, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর পঙ্কজ পুরকায়স্থ খবর দেওয়ায় নবজাতক কন্যাসন্তানটি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের রেজিস্ট্রারে উল্লেখ করা নাম-ঠিকানা ভুয়া। 


আরও পড়ুন

×