ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

সিরাজদীখানে সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতার মৃত্যু

সিরাজদীখানে সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতার মৃত্যু
×

নিহত কবির হোসেন

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ২১:৫৬

৪ দিন চিকিৎসাধীন থেকে অবেশেষে মারা গেলেন বাসচাপায় আহত মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের যুবলীগ সভাপতি মো. কবির হোসেন (৪৮)।

সোমবার সাকালে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত শুক্রবার তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে আজগর আলী হাসপাতালে ভর্তি হন।

সিরাজদীখান উপজেলা যুবলীগের আহবায়ক মইনুল হাসান নাহিদ জানান, গত শুক্রবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে কবির এবং তার ভাতিজা স্থানীয় নিমতলা বাজারে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-মাওয়া মহাসড়কে বসুমতি নামে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই কবিরের ভাতিজা মিলন শেখ (২২) মারা যান। আর কবির হোসেন গুরুতর আহত হন। আহত কবির হোসেনকে ওই দিনই প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে আজগর আলী হাসপাতালে নিয়ে গেলে ৪ দিন পর সোমবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

×