ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মণির ভোট বর্জন

সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মণির ভোট বর্জন
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১ | ০০:৪৪

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ১৪, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মণি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। 

একটি কেন্দ্রেও এজেন্ট দিতে না দেওয়া, তার মেয়ের উপর হামলা ও নিজের ভোটটাও দিতে না পারার অভিযোগে মণি ভোট বর্জনের ঘোষণা দেন।

বুধবার দুপুর সোয়া ১২ টার দিকে লালখানবাজার মোড়ে সাংবাদিকদের সামনে মৌখিকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন মনোয়ারা বেগম মণি। 

তিনি অভিযোগ করেন, সকাল ৮টা থেকে তার নির্বাচনী এলাকার ৩৪০ জন এজেন্ট অনেক চেষ্টা করেও ভোটকেন্দ্রে ঢুকতে পারেননি। একটি কেন্দ্রেও তার এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। তিনি নিজেও ভোট দিতে পারেননি। 

মনোয়ারা বেগম মণি বলেন, ভোট দিতে যাওয়ার সময় লালখান বাজার ওয়ার্ড অফিস এলাকায় প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা তার মেয়ের উপর হামলা চালায়।

উল্লেখ্য, বুধবার সকাল ৮টায় চসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।


আরও পড়ুন

×