ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

রংপুর জেলা ও মহানগর আ'লীগে সাবেক নেতৃত্ব পুনর্বহাল

রংপুর জেলা ও মহানগর আ'লীগে সাবেক নেতৃত্ব পুনর্বহাল
×

রংপুর অফিস

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ১০:৪৬ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ | ১১:১৪

সাবেক নেতৃত্বই পুনর্বহাল রইলো রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগে।

কাউন্সিলে পদ প্রত্যাশীদের মধ্যে সমঝোতা না হওয়ায় মঙ্গলবার রাতে এক পর্যায়ে জেলা কমিটির সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু এবং মহানগর কমিটির সভাপতি সাফিয়ার রহমান সফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে দায়িত্বে পুনর্বহাল করা হয়।

বিকেল ৪টার দিকে টাউন হলে জেলা কমিটির কাউন্সিল এবং পরে সন্ধ্যা ৭টার দিকে একই স্থানে মহানগর কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়।

ত্রি-বার্ষিক এই কাউন্সিলে জেলা কমিটিতে সভাপতি পদে ছয়জন ও সাধারণ সম্পাদক পদে সাতজন এবং মহানগর কমিটিতে সভাপতি পদে ১০ জন এবং সাধারণ সম্পাদক পদে ১১ জন প্রার্থী থাকায় প্রার্থী ও কাউন্সিলরদের মধ্যে সমঝোতা না হওয়ায় কাউন্সিলরা দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া কমিটি মেনে নেবেন বলে একমত হন।

এরপর রাত সোয়া ৯টার দিকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক উল্লেখিত জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদের নাম ঘোষণা করে বলেন- এটি দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া কমিটি।

এ সময় কাউন্সিলররা কমিটিকে স্বাগত জানিয়ে স্লোগান দিতে দিতে বিজয় মিছিল নিয়ে টাউন হল চত্ত্বর ত্যাগ করে দলীয় কার্যালয়ের দিকে চলে যান।

কাউন্সিলে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আরও পড়ুন

×