সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ
লঞ্চ টার্মিনাল- ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ২৩:০৬ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ | ০৫:৩৯
পূর্ব ঘোষণা ছাড়া ১১ দফা দাবিতে দেশব্যাপী কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা।
বুধবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা।
নিয়োগপত্র, চাঁদাবাজি বন্ধ, শতভাগ খাদ্যভাতা ও সুপেয় পানির খরচ আদায়, জ্বালানি তেল সরবরাহের পাইপলাইন স্থাপনের সিদ্ধান্ত বাতিল, ডিজি শিপিংয়ের হয়রানি বন্ধ, সুনামগঞ্জের ছাতকের ভুয়া ইজারা বাতিলসহ ১১ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছেন জাতীয় শ্রমিক ঐক্য পরিষদ ও শ্রমিক লীগ।
বিআইডব্লিউটিএ-এর পরিবহন পরিদর্শক মোহাম্মদ সেলিম বলেন, ‘বুধবার সকাল ৮টার দিকে গ্রিনলাইনের লঞ্চ ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া আর কোনো লঞ্চ ছাড়েনি।’
ঢাকা নদীবন্দরের (সদরঘাট) যুগ্ম-পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) আলমগীর কবির বলেন, ‘বেতন বৃদ্ধি করা, নিরাপত্তা নিশ্চিত করা, চাঁদাবাজি বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে সকাল থেকে শ্রমিকরা ধর্মঘট পালন করছেন।’
- বিষয় :
- কর্মবিরতি
- নৌযান শ্রমিক
- লঞ্চ