ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মাগুরায় ইয়াবা বিক্রির সময় পুলিশ সদস্যসহ আটক ২

মাগুরায় ইয়াবা বিক্রির সময় পুলিশ সদস্যসহ আটক ২
×

বাঁ থেকে রাজিব হোসেন ও আবুল বাসার- সমকাল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ০০:০৪ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ | ০০:২০

মাগুরায় ইয়াবা বিক্রির সময় পুলিশের এক সদস্যসহ দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার রাত ১১ টার দিকে শহরের কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাগুরা সদরের হাজিপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল আবুল বাসার (২৮) এবং স্থানীয় যুবক রাজিব হোসেন (২১)। এদের মধ্যে আবুল বাসার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বড়রিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে এবং রাজিব মাগুরা সদরের হাজিপুর গ্রামের মোমিন শেখের ছেলে।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের এক সদস্যসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

মাগুরার পুলিশ সুপার খান মহম্মদ রেজোয়ান সমকালকে জানান, বাসারের বিরুদ্ধে অর্থনৈতিক ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×