ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় আটক ৪

মহেশপুর সীমান্ত  দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় আটক ৪
×

অবৈধ অনুপ্রবেশকারীদের আটক- সমকাল

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ০৩:৫৮

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার রাতে মহেশপুরের জুলুলী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানান, কাজের খোঁজে তারা ভারতে গিয়েছিলেন।

ঝিনাইদহ খালিশপুর ৫৮ বিজিবি’র উপ পরিচালক (উপ অধিনায়ক) কামরুল হাসান জানান, রাত সাড়ে ১২ টার সময় ঝিনাইদহের খালিশপুর বিজিবি’র ৫৮ ব্যাটালিয়নের জুলুলী বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৫৩/১-এস  এলাকায় টহল দেওয়ার সময় উপজেলার মগদাসপুর মাঠ থেকে নারী-শিশুসহ চারজনকে আটক করেন। 

তিনি আরো জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

×