খুলনায় ৭ বছরের শিশুর হাত মুখ বাঁধা মরদেহ উদ্ধার
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১ | ০৮:৪৬
খুলনার দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামের একটি ডোবা থেকে শুক্রবার সন্ধ্যায় তামিম মোল্লা নামে ৭ বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তামিম মাদ্রাসার ছাত্র ছিল। ময়নাতদন্তের জন্য তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, লাখোহাটি গ্রামের মো. তরিকুল মোল্লার ছেলে তামিম বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। পরে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি ডোবা থেকে তার হাত ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে।
দিঘলিয়া থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, তামিমের বাড়ি থেকে এক কিলোমিটার দূরের ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।
- বিষয় :
- খুলনা
- দিঘলিয়া
- মরদেহ
- শিশুর মরদেহ