ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ফেনীতে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল ৪ জনের

ফেনীতে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল ৪ জনের
×

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ফেনী

প্রকাশ: ১৯ মে ২০২১ | ০১:৩১ | আপডেট: ১৯ মে ২০২১ | ১০:১৬

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার শুভপুর সড়কে এ দুর্ঘটনায় আরও দুইজন অহত হয়েছেন।

নিহতরা হলেন, ফেনীর মীরসরাই থানার কাটা গ্রাম এালাকার গুলশান মিয়ার ছেলে এনাম মিয়া (২৬), ছাগলনাইয়ার জয় চাঁদপুর গ্রামের মো. গোফরানের স্ত্রী বিবি হাজেরা (৫০), টাঙ্গাইলের সখিপুরের আমতলী গ্রামের দরবেশ আলীর ছেলে নুরুল ইসলাম (৫৫) ও জগন্নাথপুরের মো. শাহেদ (৬৫)। এছাড়া হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ছাগনাইয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ছাগলনাইয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে শুভপুরের বারাইয়াপুল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন এবং ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান।

ওসি বলেন, নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

×