ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

খুলনায় অস্ত্র-গুলি ককটেল উদ্ধার

খুলনায় অস্ত্র-গুলি ককটেল উদ্ধার
×
×

ছবি: সংগৃহীত

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৪ জুন ২০২১ | ০৯:৩৯

খুলনার দিঘলিয়া উপজেলা থেকে দুই রাউন্ড গুলি, একটি পিস্তল, ককটেল ও ছুরি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টায় উপজেলার বারাকপুর ইউনিয়নের প্রতাপনগর বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বারাকপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী গাজী জাকির হোসেন এবং বিদ্রোহী প্রার্থী আনসার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। প্রায়ই তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ হচ্ছে। বৃহস্পতিবারও এক গ্রুপ অন্য গ্রুপের লোকজনকে মারধর করে। তাদেরই কোনো এক পক্ষের হবে এসব অস্ত্র।

দিঘলিয়া থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সরদার বলেন, দু'পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে পুলিশ এলাকায় তল্লাশি চালানোর সময় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×