ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

সিলেটে মাকে খুন করে ছেলে পলাতক

সিলেটে মাকে খুন করে ছেলে পলাতক
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৯:০৮

সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দলইপাড়া চা বাগানে ছেলের হাতে খুন হয়েছেন মা প্রেমলতা বাউরি। সোমবার রাত ১১টার দিকে চা বাগানের বসতঘরে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে লোহার পাত দিয়ে মাথায় আঘাত করে মাকে খুন করে ছেলে দীপু বাউরি।

এ ঘটনার পর থেকে দীপু পলাতক বলে জানিয়েছেন শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে প্রেমলতার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রেমলতার আরেক ছেলে বড় ভাই দীপুর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাকে নিয়ে দলইপাড়া চা বাগানে থাকত দীপু। গত সোমবার রাতে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দীপু লোহার পাত দিয়ে প্রেমলতার মাথায় আঘাত করে। এতে প্রেমলতা রক্তাক্ত অবস্থায় ঢলে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আব্দুল কাইয়ুম জানান, দীপুকে গ্রেপ্তারে অভিযান চলছে। তাকে গ্রেপ্তার করা গেলে হত্যার মোটিভ জানা যাবে।

আরও পড়ুন

×