ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

দুর্বৃত্তদের আগুনে দগ্ধ ছয় মহিষ

দুর্বৃত্তদের আগুনে দগ্ধ ছয় মহিষ
×

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৯:২৪

এ কেমন শত্রুতা! কৃষকের ক্ষতি করতে দুর্বৃত্তরা সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরে আগুন দিয়ে শাবকসহ ছয়টি মহিষ পুড়িয়ে দিয়েছে। 

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার সগুনা ইউনিয়নের কৃষক নবীর উদ্দিনে বাড়িতে।

জানা গেছে, ওই রাতে নবীর উদ্দিন তিনটি বড় মহিষ ও তিনটি মহিষ শাবক দিনশেষে গোয়ালঘরে রেখে দেন। শত্রুতাবশত দুর্বৃত্তরা তার গোয়ালঘরে আগুন লাগিয়ে দিলে মহিষগুলো দগ্ধ হয়।

নবীর উদ্দিন জানান, তার গোয়ালঘরে বিদ্যুৎ সংযোগ নেই। রাতে কয়েলও জ্বালানো ছিল না। দুর্বৃত্তদের দেওয়া আগুনে মহিষগুলো পুড়ে ঝলসে যায়। এ সময় মহিষ রক্ষা করতে গিয়ে কৃষকের ছেলে শিপন (২৫) গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও মহিষগুলোর শরীর ৭০-৮০ ভাগ ঝলসে যায়। ফলে মহিষগুলোর বাঁচার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন স্থানীয় পশুচিকিৎসক জাহাঙ্গীর আলম।

তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম জানিয়েছেন, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এজেএম সালাউদ্দিন জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকের মহিষের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন

×