রাজশাহী পাটকল শ্রমিকদের আমরণ অনশন চলছে
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ২৩:০৬ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ | ০১:৩০
মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে আমরণ অনশন পালন করছেন রাজশাহীর পাটকল শ্রমিকরা। মঙ্গলবার দুপুর ২টায় শ্রমিকরা কাটাখালীতে অবস্থিত পাটকলের গেটে অবস্থান নেয়। এরপর সেখান থেকে তারা আর উঠেননি।
রাজশাহী পাটকল শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান জানান, কেন্দ্রীয় নেতারা দাবি পূরণের জন্য আলোচনায় বসেছিলেন। কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। এরপরই তারা অনশনে বসেন।
তিনি আরো জানান, সরকারি-বেসরকারি অংশীদারির সিদ্ধান্ত বাতিল, কাঁচা পাট কিনতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশন পালন করবেন।
