ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণসহ চোরাকারবারি আটক
×

সাতক্ষীরা প্রতিনিধি ;:

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ০১:২২ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ | ০২:৪৪

সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৫০০ গ্রাম স্বর্ণসহ সজীব হোসেন (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

বুধবার সকাল ১০টায় সদর উপজেলার লক্ষ্মীদাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক সজীব হোসেন লক্ষ্মীদাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ভোমরা বিজিবির নায়েক সুবেদার হারুন-উর-রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির এক দল সদস্য লক্ষ্মীদাড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম স্বর্ণসহ সজীব হোসেনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজীব ভারতে পাচারের উদ্দেশে ওই স্বর্ণ  নিয়ে এসেছিলেন বলে স্বীকার করেছেন।

আরও পড়ুন

×