ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

মাগুরায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৪ সদস্য আটক

মাগুরায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৪ সদস্য আটক
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ০১:৫৮ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ | ০২:৪০

মাগুরায় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, মিজানুর রহমান (৫২), রাসেল মুন্সী (৩০), আলমগীর ওরফে সান্টু (৩০) ও আলী হোসেন (৩২)  ।

বুধবার সকাল সাড়ে ১১ টায়  মাগুরা সদর থানা মিলনায়তনে  মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার  (শালিখা সার্কেল) আবীর সিদ্দিকী শুভ্র  এসব তথ্য জানান। 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ৪ ডাকাতসহ আট সদস্যের এক ডাকাত দল সম্প্রতি মাগুরায় পৃথক তিনটি ডাকাতি ঘটনায় ঘটায়। তাদের খোঁজে পুলিশ তৎপর ছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় মাগুরা, শ্রীপুর ও শালিখা থানার সমন্বয়ে গঠিত এক দল পুলিশ সদস্য তিন থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬টি রাম দা, একটি খেলনা পিস্তল ও ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় সদর, শ্রীপুর ও শালিখা থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নামে মাগুরা ও ফরিদপুরের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানা গেছে।


আরও পড়ুন

×