ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

রাজশাহীতে বাসে যৌন হয়রানির অভিযোগে সুপারভাইজার গ্রেপ্তার

রাজশাহীতে বাসে যৌন হয়রানির অভিযোগে সুপারভাইজার গ্রেপ্তার
×

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ১০:১০

রাজশাহীতে চলন্ত বাসে এক তরুণীকে যৌন হায়রানির অভিযোগে বাসের সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত দেড়টার দিকে রাজশাহী নগরীর বিনোদপুর বাজার এলাকা থেকে পুলিশ আকিব পরিবহনের সুপারভাইজার ফজলুর রহমানকে (৩৭) গ্রেপ্তার করে। এ সময় বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়।

মতিহার থানার ওসি মাসুদ পারভেজ জানান, নগরীর শিরোইল এলাকায় বান্ধবীর বাড়িতে আসার জন্য লক্ষ্মীপুর জেলা থেকে রাজশাহীগামী আকিব পরিবহন নামের একটি বাসে মঙ্গলবার বিকেল ৫টায় রওনা দেন ওই তরুণী। রাজশাহীগামী বাসটি নাটোর পার হওয়ার পর প্রায় যাত্রীশূন্য হয়ে যায়। এ সময় বাসের সুপারভাইজার তরুণীর পাশের সিটে বসে তাকে কুপ্রস্তাব দেয় এবং তার শরীরে হাত দেয়। তরুণী চিৎকার দিলে তাকে ভয়ভীতি দেখানো হয়। রাত দেড়টার দিকে নগরীর বিনোদপুর বাজার অতিক্রম করার সময় ওই তরুণী লোকজন দেখে চিৎকার দেয়। 

এ সময় স্থানীয়রা বাসটির গতিরোধ করে তরুণীর মুখে ঘটনা শুনে সুপারভাইজারকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে সুপারভাইজারকে গ্রেপ্তার এবং বাসটি জব্দ করে। সুপারভাইজার ফজলুর রহমানকে মারধর করার সময় বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

ওসি আরও জানান, ওই তরুণী শ্নীলতাহানির অভিযোগ এনে সুপারভাইজার ফজলুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় মামলা করেছেন। সুপারভাইজারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×