টেকনাফে ৩ মাদক ব্যবসায়ী আটক
আটক তিন মাদক ব্যবসায়ী
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ০২:১৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ | ০২:২৯
কক্সবাজারের টেকনাফে পাঁচ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন-টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার সৈয়দ আলমের ছেলে আব্দুল আমিন(২৮), উত্তর লম্বরী এলাকার ফরিদ মিয়ার ছেলে আক্তার হোসেন (২৫) এবং একই এলাকার মোহাম্মদ আলমের ছেলে মো. মোস্তাক (২২)।
র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল আব্দুল আমিনের বসত বাড়ির পেছনে অভিযান চালিয়ে নগদ ২ লাখ ২৩ হাজার টাকা ও ৫ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।
