ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

পদ্মায় জেলেদের জালে ২৫ কেজির বাঘাইড় মাছ

পদ্মায় জেলেদের জালে ২৫ কেজির বাঘাইড় মাছ
×

২৫ কেজি ওজনের বাঘাইড় মাছ- সমকাল

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ০২:২১ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ | ০৪:৪০

রাজশাহীর বাঘায় জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মীরগঞ্জ এলাকায় পদ্মা নদীতে জেলে আমিরুল ও হৃদয়ের জালে মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী লালচান জেলেদের কাছ থেকে মাছটি কিনে বিক্রির জন্য উপজেলা পরিষদ চত্বরে নেওয়া হয়।

লালচান জানান, ৮শ’ টাকা কেজি দরে মোট বিশ হাজার টাকায় তিনি মাছটি কিনেছেন। ৯শ’ টাকা কেজি দরে বিক্রি করবেন।

উপজেলা পরিষদ চত্বরে মাছটি দেখার জন্য ক্রেতার চেয়ে উৎসুক জনতার ভিড় বেশি বলেও জানান তিনি।

আরও পড়ুন

×