ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু
×

ফাইল ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ০৩:৫৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ | ০৫:১৪

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় রসুল শেখ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বুধবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর উত্তরপাড়া গ্রামের পাশে ট্রেন লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রসুল শেখ ওই গ্রামের মৃত মো. রবি শেখের ছেলে।

রসুল শেখের স্ত্রী রুমি খাতুন জানান, তার স্বামী রাতে বাড়ির পাশে ট্রেন লাইনে বসে বোরো ধানের বীজতলা ইদুরের কবল থেকে রক্ষা করতে পাহারা দিচ্ছিলেন। হঠাৎ  রাত সাড়ে ১০ টার দিকে ট্রেনের ধাক্কায় মারাত্মক আহত হন তিনি। প্রথমে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা হাসপাতালে নেওয়ার পথে রাত ২ টার দিকে মারা যান। 

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের উপ-পরিচালক অসিত মল্লিক বলেন, ট্রেনের ধাক্কায় মারাত্মক আহত হয়েছিলেন রসুল শেখ। খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন

×