ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

রাজশাহীতে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

রাজশাহীতে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
×

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ০৬:২০

রাজশাহীর কাটাখালীতে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। 

নিহতরা হলেন- নাটোরের বাগাতিপাড়ার থানার তোকিনগর এলাকার আব্দুল ওয়াহাবের ছেলে পাপুল (৩২) ও কালুর ছেলে আব্দুল হাদী (৩০)।

কাটাখালী থানার ওসি জিল্লুর রহমান জানান, বুধবার সকালে পাপুল ও হাদী মোটরসাইকেলে করে বাগাতিপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে কাটাখালী এলাকায় পৌঁছালে রাজশাহীগামী একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দু’জনই মারা যান।

তিনি আরও জানান, নিহতদের লাশ মর্গে আছে। লাশ নিয়ে যেতে স্বজনদের খবর পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×