ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

সৈয়দ আশরাফুল ইসলামন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ

সৈয়দ আশরাফুল ইসলামন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ
×

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সমকাল

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ০৭:২০

৫০ সহস্রাধিক দর্শকদের উপস্থিতিতে স্মরণকালের বিশাল আয়োজনের মধ্যদিয়ে খান বাদার্স গ্রুপ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ ফাইনাল খেলা বৃহস্পতিবার পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 

ফাইনাল খেলায় কিশোরগঞ্জ জেলা দল ২-০ গোলে নেত্রকোনা জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। খেলার প্রথামার্ধ গোল শূন্যে শেষ হয়। পরে দ্বিতীয়য়ার্ধের ১৭ ও ১৯ মিনিটে বিজয়ী দলের সোলেমান জয়সূচক দুটি গোল করে কিশোরগঞ্জ দলের বিজয় নিশ্চিত করেন।

খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্স-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলা শেষ হওয়ার পর মাঠে হাজার হাজার দর্শক অপেক্ষা করে ভিড় জমিয়ে পুরস্কার বিতরণ ও অতিথিদের বক্তব্য শুনছেন যা বিস্ময়কর। এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল-তা কিশোরগঞ্জ না আসলে বুঝতে পারতাম না। তিনি ফুটবলের উন্নয়ন সম্প্রসারণ এবং কিশোরগঞ্জ স্টেডিয়ামে যাবতীয় কাজ সুসম্পন্ন করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

এ সময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সারওয়ার মুর্শেদ চৌধুরী, নেত্রকোনার জেলা প্রশাসক মো. মইনুল ইসলাম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা আ.লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম এ আফজল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. আবদুর কাদের মিয়া টুর্ণামেন্টের প্রধান উদ্যোক্তা বিসিবি'র পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, অজয় কর খোকন প্রমুখ। খেলায় ব্যাপক সংখ্যক মহিলা দর্শকের উপস্থিতি এয়াজকদের প্রাণিত করে।

ফাইনালে কিশোরগঞ্জের জয়ের পর বাঁধভাঙা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো স্টেডিয়ামসহ জেলার ১৩টি উপজেলায়। হাজার হাজার দর্শক কিশোরগঞ্জ শহরে খণ্ড খণ্ড মিছিল করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবে আনন্দ প্রকাশ করেন। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গোল্ডকাপ টুর্নামেন্টে মোট ৮টি জেলা দল অংশগ্রহণ করে।

আরও পড়ুন

×