ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

ভাঙ্গায় ৩ কেজি গাঁজাসহ নারী আটক

ভাঙ্গায় ৩ কেজি গাঁজাসহ নারী আটক
×

ফাইল ছবি

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ | ০১:৫৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ | ০২:১৮

ফরিদপুরের ভাঙ্গায় তিন কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। 

শনিবার দুপুরে পৌরসভার ছিলাধরচর সদরদী গ্রাম থেকে ফিরোজা বেগম (৩০) নামে ওই নারীকে আটক করা হয়। ফিরোজা সদরদী গ্রাম গ্রামের শেখ ফরিদের স্ত্রী।

ভাঙ্গা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল ফিরোজার বাড়িতে তল্লাশি চালায়। এ সময় ঘরের ভেতর লুকিয়ে রাখা গাঁজাসহ হাতেনাতে তাকে আটক করে থানায় আনা হয়। এ ব্যাপারে থানায় মাদক মামলা হয়েছে।

আরও পড়ুন

×